দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৬।
চাকরির বিবরণ:
কোম্পানির নাম: Unity Land Sdn Bhd
পদের নাম ও পদসংখ্যা
১. কাঠমিস্ত্রি–২০
২. নির্মাণশ্রমিক–৭০
৩. রাজমিস্ত্রি–২০
৪. ইলেকট্রিশিয়ান–৫
৫. ট্রাক ড্রাইভার–২
৬. ভারী যানবাহন চালক–২
৭. অপারেটর–৪
৮. প্লাম্বার–১০
৯. ওয়েল্ডার–১৫
বেতন/মজুরি (ব্রুনেই ডলার)
১ থেকে ৩ নম্বর পদ: ২০ ডলার (২,৪৫৮.৮৫ টাকা)
৪ থেকে ৯ নম্বর পদ: ২২ ডলার (২,৭০৪.৭২ টাকা)
অন্যান্য সুবিধা
থাকার খরচ কোম্পানি বহন করবে; বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
বয়স
২৫ থেকে ৪৫ বছর।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
আবেদনের নিয়ম
brms.boesl.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
১০০ টাকা।
সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীদের ৫৬,৩৫০ টাকা জমা দিতে হবে। আধা-দক্ষ/অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা জমা দিতে হবে।
দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিক্যাল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।
শর্তগুলো
১. শ্রম চুক্তি: দুই বছর ও নবায়নযোগ্য।
২. কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।
বিশেষ নির্দেশনা
নির্ধারিত সার্ভিস চোর্জের বাহিরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে। নগদ লেনদেন থেকে বিরত থাকুন। প্রতারণা থেকে সাবধান। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না।
/অ